Logo

সাঘাটায় তাসের জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ছয়জন

profile picture
উপজেলা প্রতিনিধি
সাঘাটা, গাইবান্ধা
২৪ নভেম্বর, ২০২৬, ১৫:৫৬
সাঘাটায় তাসের জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ছয়জন
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে উপজেলার ৮ নম্বর কামালেরপাড়া ইউনিয়নের পাঁচপুর ফলিয়া দিগর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়ার আসর থেকে নগদ টাকা ও তাস উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা পুলিশের একটি দল ওই গ্রামের শহিদুল ইসলামের বসতঘরে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেখানে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাঁচপুর ফলিয়া দিগর গ্রামের মো. অছির উদ্দিন (৫৭), মো. শাহ আলম (৪৭), মো. রব্বানী (৩৫), মো. হারুন (৪৫), মো. সরোয়ার হোসেন (৫২) ও মো. শহিদুল ইসলাম (৫৫)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জুয়া ও মাদক নির্মূলের পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে সাঘাটা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD