Logo

তৃতীয়বার ইবি প্রক্টরের দায়িত্ব পেলেন ড. শাহীনুজ্জামান

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১ অক্টোবর, ২০২৬, ১৪:১৮
তৃতীয়বার ইবি প্রক্টরের দায়িত্ব পেলেন ড. শাহীনুজ্জামান
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শেষ হয়েছে। তবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অধ্যাপক ড. শাহীনুজ্জামান ২০২৪ সালের অক্টোবরে প্রথমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ পান। পরবর্তী সময়ে ২০২৫ সালের অক্টোবরে দ্বিতীয়বারের মতো তাকে একই দায়িত্ব দেওয়া হয়। এবার তৃতীয়বারের মতো তিনি প্রক্টরের দায়িত্ব পেলেন।

বিজ্ঞাপন

দায়িত্ব পাওয়ার বিষয়ে অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমি আমার ডিউটি পালন করে যাচ্ছিলাম। রাতে চিঠি ইস্যু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার ওপর আস্থা রাখায় কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি বিশ্ববিদ্যালয়কে আগলে রাখতে। বরাবরই সবার সহযোগিতা কামনা করছি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD