Logo

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখতে চায় চীন: মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই, ২০২৬, ১৫:২৩
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখতে চায় চীন: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্য অনুযায়ী, বৈশ্বিক বাণিজ্যিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে চীন বাংলাদেশের মতো দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখতে আগ্রহী।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জুলাই) রাজধানীতে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তাজনিত নানা কারণে বাংলাদেশের মতো দেশগুলো চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার দিকে ঝুঁকছে। বাংলাদেশ-চীন সম্পর্ক বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার পরিধি ক্রমেই বাড়ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি চীনের প্রতি সম্প্রসারণবাদের বিরুদ্ধে কার্যকর নেতৃত্ব দেওয়ার আহ্বানও জানান। একই সঙ্গে উল্লেখ করেন, চীন বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।

বিজ্ঞাপন

তবে তিনি স্পষ্ট করেন, বাংলাদেশ শুধু চীনের সঙ্গেই নয়, প্রতিবেশী ভারত এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও ভারসাম্যপূর্ণ, শক্তিশালী ও পারস্পরিক স্বার্থভিত্তিক সম্পর্ক বজায় রাখতে চায়।

বক্তব্যে বিএনপির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের যোগাযোগের বিষয়টিও তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, অতীতের রাজনৈতিক প্রতিকূল সময়েও দুই পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল। পাশাপাশি রাষ্ট্রীয় ও বেসরকারি পর্যায়েও বাংলাদেশ ও চীনের সম্পর্ক বিদ্যমান রয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার ভিত্তি আরও শক্তিশালী হবে বলে তিনি আশা করছেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, পারস্পরিক আস্থা, সম্মান এবং উন্নয়ন সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক দীর্ঘদিন ধরে এগিয়ে যাচ্ছে।

তিনি জানান, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা আগামী দিনে আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

‘লং লিভ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ’ শীর্ষক ওই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনও বক্তব্য দেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশ চীনের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। ব্যবসা-বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন এবং কৌশলগত সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে যে অগ্রগতি হয়েছে, তা ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এমএ রশিদুজ্জামান মিল্লাত, সানজিদা ইসলাম তুলি, শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নুসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD