শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালো বোর্ড

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগসহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী শনিবার অনুষ্ঠিতব্য পরীক্ষা নির্ধারিত সময়েই হবে কি না, সে বিষয়ে শুক্রবারের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বিজ্ঞাপন
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, দেশের বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি গণমাধ্যমকে বলেন, শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি বিবেচনা করে যদি কোনো পরিবর্তন আনা হয়, তাহলে শুক্রবার দুপুরের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হবে, যাতে পরীক্ষার্থী ও অভিভাবকরা আগাম প্রস্তুতি নিতে পারেন।
বিজ্ঞাপন
সূচি অনুযায়ী, আগামী শনিবার (১১ জুলাই) এইচএসসি পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের আবশ্যিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষাও নির্ধারিত রয়েছে।
এর আগে বৈরী আবহাওয়া, টানা বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষা বোর্ড জানিয়েছে, ওই স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ, নদ-নদীর পানি বৃদ্ধি এবং জলাবদ্ধতার কারণে অনেক এলাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বিজ্ঞাপন
বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার দুপুরের মধ্যে শনিবারের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে নাকি নতুন সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত তথ্য প্রকাশ করা হবে।








