Logo

প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বৈঠক, নিয়োগপত্র না পেলে যা হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৫১
প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বৈঠক, নিয়োগপত্র না পেলে যা হবে
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের একটি অংশ নিয়োগপত্র না পাওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে নিয়োগসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৈঠকে জানানো হয়, ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে কেউ নিয়োগপত্র না পেলে বিষয়টি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। যাচাই-বাছাই শেষে দ্রুততম সময়ে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট প্রার্থীদের নিয়োগপত্র পাঠানোর কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া। এ কারণে নিয়োগপত্র পাওয়া নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি এড়িয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকে শিক্ষামন্ত্রী শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার তাগিদ দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, অতিরিক্ত সচিব মনোয়ারা ইশরাত, অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’ প্রক্রিয়ায় চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন এবং তাদের ১ অক্টোবর ২০২৬ সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদানের কথা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD