Logo

পরিবার বাঁচাতে নগ্ন দৃশ্যে অভিনয়ের কথা জানালেন অভিনেত্রী

profile picture
বিনোদন ডেস্ক
২ আগস্ট, ২০২৬, ১৮:৩১
পরিবার বাঁচাতে নগ্ন দৃশ্যে অভিনয়ের কথা জানালেন অভিনেত্রী
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম সে-ইন দীর্ঘদিন পর প্রকাশ্যে এসে নিজের জীবনের কঠিন অধ্যায়ের কথা তুলে ধরেছেন। এক সময়ের পরিচিত এই অভিনেত্রী জানিয়েছেন, পরিবারের আর্থিক সংকট মোকাবিলা করতে বাধ্য হয়ে ক্যারিয়ারের একটি পর্যায়ে নগ্ন দৃশ্যে অভিনয় করেছিলেন। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব অভিজ্ঞতা ভাগ করে নেন।

বিজ্ঞাপন

সম্প্রতি এমবিএনের জনপ্রিয় অনুষ্ঠান ‘স্পেশাল ওয়ার্ল্ড’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে কিম সে-ইন তাঁর ব্যক্তিগত জীবন, সংগ্রাম এবং অভিনয়জীবনের নানা অজানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানে তিনি বলেন, অভিনয়জীবনের শুরু থেকেই নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে।

অভিনেত্রীর দাবি, তাঁর তৎকালীন সংস্থার প্রধান নিয়মিত তাঁকে বিভিন্ন বিনোদনকেন্দ্রে নিয়ে যেতেন এবং মানসিকভাবে চাপ ও নির্যাতনের মধ্যে রাখতেন। সেই কঠিন সময়েই তাঁর মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন, ফলে পারিবারিক সংকট আরও গভীর হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কিম সে-ইন বলেন, প্রতিটি দিন তাঁর কাছে অসহনীয় হয়ে উঠেছিল। একদিকে পরিবারের দায়িত্ব, অন্যদিকে কর্মজীবনের মানসিক চাপ—সব মিলিয়ে জীবনকে তখন অসহ্য মনে হতো।

বিজ্ঞাপন

তিনি জানান, ব্যবসায়ী পরিবারের সন্তান হলেও একসময় তাঁদের আর্থিক অবস্থা ভয়াবহভাবে অবনতি ঘটে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পরিবারকে গুদামঘরেও বসবাস করতে হয়েছিল। পরিবারের সদস্যদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার পরই তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, সে সময় পরিবারের জন্য জরুরি ভিত্তিতে বিপুল অর্থের প্রয়োজন ছিল। আর্থিক সংকট কাটিয়ে উঠতেই তিনি এমন কিছু চরিত্রে অভিনয় করতে বাধ্য হন, যা ব্যক্তিগতভাবে তাঁর জন্য সহজ ছিল না। তিনি স্বীকার করেন, জীবিকার তাগিদে নগ্ন দৃশ্যেও অভিনয় করেছিলেন। এ সিদ্ধান্তে তাঁর বাবা সন্তুষ্ট ছিলেন না এবং বিষয়টি নিয়ে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

বর্তমান জীবন সম্পর্কে কিম সে-ইন জানান, অভিনয়জগত থেকে দূরে থাকলেও তিনি এখন প্রাণীকল্যাণে সময় দিচ্ছেন। বর্তমানে সাতটি পরিত্যক্ত কুকুর, কয়েকটি খরগোশ, মুরগিসহ মোট ১৫টি প্রাণীর দেখাশোনা করছেন। পাশাপাশি সংসারের ব্যয় নির্বাহের জন্য খাবার সরবরাহের খণ্ডকালীন কাজও করছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, এখন তাঁর সবচেয়ে বড় লক্ষ্য হলো পরিশ্রম করে স্বাভাবিক ও সম্মানজনক জীবন গড়ে তোলা। নিজের দায়িত্বে থাকা প্রাণীগুলোর যত্ন নেওয়া এবং জীবনের বাকি সময় শান্তিপূর্ণভাবে কাটানোর ইচ্ছার কথাও জানান তিনি।

উল্লেখ্য, ২০০৪ সালে ‘সেম বেড, ডিফারেন্ট ড্রিমস’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে কিম সে-ইনের। পরবর্তীতে ২০১১ সালে এসবিএসের অনুষ্ঠান ‘ওহ মাই গড’-এ অংশ নিয়ে তিনি দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন। তবে ২০১৩ সালে হঠাৎ করেই বিনোদন অঙ্গন থেকে সরে যান। দীর্ঘ বিরতির পর এবার ব্যক্তিগত জীবনের নানা অজানা অভিজ্ঞতা প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন এই দক্ষিণ কোরীয় অভিনেত্রী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD