বয়স হলেই বিয়ে করতে হবে, এমন ধারণায় নারাজ কৌশানি

ভারতের টালিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনেতা বনি সেনগুপ্তের প্রেমের সম্পর্ক বেশ কয়েক বছর ধরে। বিভিন্ন বিশেষ দিন কিংবা ব্যক্তিগত আয়োজন—বিভিন্ন সময় দুজনকে একসঙ্গে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে তোলা ছবি ও ভিডিওতেও সম্পর্কের ঘনিষ্ঠতার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
বিজ্ঞাপন
তবে দীর্ঘদিনের এই সম্পর্ক থাকলেও আপাতত বিয়ের সিদ্ধান্ত নিতে চান না কৌশানি। অভিনেত্রীর বক্তব্য, তাদের সম্পর্কের এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে এখনই বিয়ের সিদ্ধান্ত নিতে হবে। নিজের প্রস্তুতিকে প্রাধান্য দিয়েই বিয়ের সময় ঠিক করতে চান তিনি।
খুব শিগগির বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে কৌশানির নতুন সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। ছবিটির প্রচারণায় দেওয়া এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবন নিয়েও কথা ওঠে। সেখানেই বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন এই অভিনেত্রী
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সম্প্রতি গুঞ্জন ছড়ায়, চলতি বছরের শেষেই নাকি বনি সেনগুপ্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন কৌশানি। এ বিষয়ে জানতে চাওয়া হলে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী।
কৌশানি বলেন, প্রত্যেকটা সম্পর্কের পরিণতি হলো বিয়ে। কিন্তু আমি এখন যেমন আছি, খুব ভালো আছি। আমরা দুজনেই ভীষণ ভালো আছি। শুধু বয়স বা জৈবিক সময়ের কথা ভেবে আমি বিয়ে করতে চাই না। যখন আমার মনে হবে আমি প্রস্তুত, তখনই বিয়ে করব।
বিয়ে নিয়ে পরিবারের মধ্যেও মাঝেমধ্যে আলোচনা হয় বলে জানান কৌশানি। তার বাবা প্রায়ই মেয়ের বিয়ে নিয়ে কথা বলতে চান। তবে মেয়ের কাছ থেকে বকা শোনার ভয়ে অনেক সময় আবার চুপ করে যান।
বিজ্ঞাপন
অন্য অনেক বাবার মতো কৌশানির বাবারও মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা রয়েছে। তবে মেয়ের ইচ্ছের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন তিনিও।








