মোদির প্রতিশ্রুতি ভণ্ডামি, শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক

ভারতের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশি সহিংসতার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শুক্রবার শিক্ষার্থী ও সাধারণ জনগণকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।
বিজ্ঞাপন
সিজেপির পক্ষ থেকে আয়োজকদের উদ্দেশে বলা হয়, সমাবেশে শিক্ষার্থীদের দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরতে হবে। একই সঙ্গে অনুমতি ও অন্যান্য আনুষ্ঠানিক বিষয় সমন্বয়ের জন্য ছাত্রসংগঠন এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, তীব্র জ্বর ও শরীরব্যথার কারণে কয়েক ঘণ্টার জন্য যন্তর মন্তরের আন্দোলনস্থল থেকে বিশ্রাম নিতে বাধ্য হয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, গত কয়েক দিন ধরে অসুস্থতা নিয়েই আন্দোলনে অংশ নিচ্ছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতির কারণে কিছু সময় বিশ্রাম নেওয়া প্রয়োজন। সন্ধ্যার মধ্যেই তিনি আবার আন্দোলনস্থলে ফিরবেন বলেও জানান।
সরকারের আলোচনার আহ্বানে সাড়া দেয়নি সিজেপি
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য সরকার চারবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সংলাপের পথ সবসময় খোলা রয়েছে। আন্দোলনকারীরা চাইলে জে পি নাড্ডার বাসভবন বা কার্যালয়ে এসে আলোচনায় অংশ নিতে পারেন।
প্রশ্নপত্র ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা
বৃহস্পতিবার সকালে প্রথমবারের মতো প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তির আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিজ্ঞাপন
এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, তরুণদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ দ্রুত বিচারের আওতায় আনতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে অপসারণের দাবি পুনর্ব্যক্ত করেছে সিজেপি। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও এ বিষয়ে শিক্ষামন্ত্রীকে কটাক্ষ করেন।
বিজ্ঞাপন
মোদির ঘোষণার সমালোচনায় রাহুল গান্ধী
প্রধানমন্ত্রী মোদির বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান সংকটের জন্য মোদি সরকারই দায়ী।
তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমান সরকারের সময়। তার দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে এবং ২০ জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
বিজ্ঞাপন
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস








