মান নিয়ে আপত্তি, ভারতের ১১ হাজার টন চাল ফেরত দিচ্ছে বাংলাদেশ

নির্ধারিত মান পূরণ না করায় ভারত থেকে আমদানি করা প্রায় ১১ হাজার ৫০০ মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চালের একটি চালান ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ঘটনাকে ঘিরে দুই দেশের বাণিজ্যসংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
ভারতীয় রপ্তানিকারকদের মাধ্যমে আন্তর্জাতিক দরপত্রের আওতায় বহুজাতিক একটি প্রতিষ্ঠানের মজুত থেকে চালগুলো বাংলাদেশে পাঠানো হয়েছিল বলে জানা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর প্রাথমিক পরীক্ষায় খাদ্যোপযোগী হিসেবে ছাড়পত্র দেওয়া হয়। তবে পরবর্তী বিস্তারিত পরীক্ষায় চালের গুণগত মান নির্ধারিত মানদণ্ডের নিচে পাওয়া যায়। এরই মধ্যে প্রায় ৩ হাজার ৫০০ মেট্রিক টন চাল খালাস করা হলেও অবশিষ্ট চালের মান নিয়ে আপত্তি ওঠে। পরে পুরো চালানটি ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।
বিজ্ঞাপন
বাণিজ্যসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ ঘটনায় বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ প্রক্রিয়া কিংবা সিদ্ধান্ত গ্রহণে বিলম্বের বিষয়টিও বিবেচনায় আসতে পারে। তবে এমন ঘটনা ভবিষ্যতে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: দ্য হিন্দু








