Logo

মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার ভিডিওটি এক বছর আগের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:১৫
মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার ভিডিওটি এক বছর আগের
ছবি: সংগৃহীত

মক্কার আকাশে হুতিদের ড্রোন এবং সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি ভূপাতিত করেছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আকাশ থেকে একটি আলোকিত বস্তু নিচে পড়ে যেতে দেখা যায়।

বিজ্ঞাপন

তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি মক্কার সাম্প্রতিক কোনো ঘটনার নয়। প্রায় এক বছর আগে সৌদি আরবের আরেক পবিত্র শহর মদিনায় ঘটে যাওয়া একটি ঘটনার সময় একই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছিল।

ভিডিওটির কয়েকটি দৃশ্য নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর থেকেই অনলাইনে এর অস্তিত্ব পাওয়া যায়। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওটিকে মদিনার আকাশে বিস্ফোরণের দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছিল।

এরও আগে, ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর একটি ফেসবুক পেজে একই ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে মদিনা শহর এবং মসজিদে নববির কাছাকাছি আকাশে বিস্ফোরণের কথা উল্লেখ করা হয়েছিল।

বিজ্ঞাপন

পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, ২০২৫ সালের সেপ্টেম্বরেই বিভিন্ন সংবাদমাধ্যম মদিনার ওই ঘটনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।

গত বছর মদিনায় কী ঘটেছিল

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে মদিনায় একটি অননুমোদিত ড্রোন শনাক্ত করে সেটি ভূপাতিত করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান। পরে আকাশ থেকে একটি আলোকিত বস্তু নিচে পড়ে যেতে দেখা যায়।

তবে ড্রোনটি কোথা থেকে উড়েছিল কিংবা এর পেছনে কোনো নির্দিষ্ট দেশ বা গোষ্ঠীর সম্পৃক্ততা ছিল কি না, সে বিষয়ে তখনকার প্রতিবেদনগুলোতে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মসজিদে নববি বা এর আশপাশে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবরও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মদিনার পুরোনো ভিডিও মক্কার নামে

ভিডিওটির অনলাইনে পুরোনো উপস্থিতি এবং ২০২৫ সালের সেপ্টেম্বরের প্রতিবেদনগুলো পাশাপাশি বিশ্লেষণ করলে দেখা যায়, বর্তমানে মক্কার ঘটনার সঙ্গে যে ভিডিওটি যুক্ত করা হচ্ছে, সেটি অন্তত ২০২৫ সালের সেপ্টেম্বর থেকেই অনলাইনে রয়েছে।

অর্থাৎ, মদিনার একটি পুরোনো ভিডিওকে বর্তমানে মক্কার আকাশে হুতিদের ড্রোন ভূপাতিত করার দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব গত মঙ্গলবার সন্ধ্যায় মক্কার আকাশসীমায় ঢোকার আগেই হুতিদের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। তবে ওই দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। অন্যদিকে হুতিরা সৌদি আরবের এ দাবি অস্বীকার করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD