Logo

হরমুজ খুলতে নতুন প্রস্তাব, আজ যুক্তরাষ্ট্রের জবাবের আশা ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:০৩
হরমুজ খুলতে নতুন প্রস্তাব, আজ যুক্তরাষ্ট্রের জবাবের আশা ইরানের
ছবি: সংগৃহীত

শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া নতুন প্রস্তাবের জবাব আজ যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়ার আশা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বিজ্ঞাপন

সোমবার (২৮ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এ আশার কথা জানান।

আরাঘচি বলেন, কাতারি মধ্যস্থতাকারীরা তাদের পরিকল্পনা উপস্থাপন করেছেন এবং এ বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে। মঙ্গলবার তারা আবারও বিষয়টি মার্কিন পক্ষের কাছে তুলে ধরবেন। এরপর যুক্তরাষ্ট্রের চূড়ান্ত জবাব ইরানের কাছে পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতারি মধ্যস্থতাকারীদের আশা, মঙ্গলবারের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

আব্বাস আরাঘচি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইরানের প্রেসিডেন্ট মাসুজ পেজেশকিয়ান পরিষদের সাধারণ বিতর্কের শুরুর দিকেই বক্তব্য দেন। তবে আরাঘচি এখনো নিউইয়র্কে রয়ে গেছেন। সেখানে মার্কিনিদের সঙ্গে তাদের আলোচনা হচ্ছে। যদিও আলোচনাটি সরাসরি হওয়ার বদলে মধ্যস্থতাকারীদের মাধ্যমে হচ্ছে।

বিজ্ঞাপন

ইরান নতুন প্রস্তাবটির নাম দিয়েছে ‘সাতদিনের প্রস্তাব’। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে, ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ, নিষেধাজ্ঞা তুলে দিতে হবে এবং ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে হবে। আর যদি যুক্তরাষ্ট্র যদি এসব শর্ত মানে তাহলে সাতদিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।

যা গত ফেব্রুয়ারি থেকে বন্ধ আছে। ওই মাসের শেষদিন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়।

যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট চাহিদার ২০ শতাংশ জ্বালানি ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ হতো।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD