Logo

ডিএমপির ৬ উপ-পুলিশ কমিশনারকে বদলি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জুলাই, ২০২৬, ১৩:৫৮
ডিএমপির ৬ উপ-পুলিশ কমিশনারকে বদলি
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে ডিএমপি।

বিজ্ঞাপন

সোমবার (৬ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলির নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগে দায়িত্ব পালনকারী মো. আমীর খসরুকে ট্রাফিক-মতিঝিল বিভাগে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক-মতিঝিল বিভাগের দায়িত্বে থাকা দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ থেকে মো. শাহজাহান হোসেনকে ট্রাফিক-উত্তরা বিভাগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে কর্মরত মো. আনোয়ার সাঈদকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, গোয়েন্দা-গুলশান বিভাগে দায়িত্ব পালনকারী মো. শাহরিয়ার আলীকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। একই আদেশে মো. রবিউল হাসানকে ডিএমপির লজিস্টিকস বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার অংশ হিসেবে এই বদলির আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নতুন কর্মস্থলে কর্মকর্তারা অফিস আদেশ অনুযায়ী দায়িত্ব গ্রহণ করবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD