Logo

দেশে মসজিদের সর্বশেষ সংখ্যা প্রকাশ, কোন বিভাগে কত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জুলাই, ২০২৬, ১৪:২৯
দেশে মসজিদের সর্বশেষ সংখ্যা প্রকাশ, কোন বিভাগে কত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বর্তমানে মোট মসজিদের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে। অন্যদিকে সবচেয়ে কম মসজিদ রয়েছে সিলেট বিভাগে। সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে মোট মসজিদের সংখ্যা ৭১ হাজার ৫৯৬টি, যা দেশের আট বিভাগের মধ্যে সর্বোচ্চ। এর পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে মসজিদের সংখ্যা ৬৩ হাজার ৭০৩টি।

এ ছাড়া রাজশাহী বিভাগে রয়েছে ৪৫ হাজার ৮৭৯টি মসজিদ। রংপুর বিভাগে মসজিদের সংখ্যা ৪৫ হাজার ৭৯২টি। বরিশাল বিভাগে রয়েছে ৩৫ হাজার ৬৯১টি, খুলনা বিভাগে ৩৪ হাজার ৫৮৬টি এবং ময়মনসিংহ বিভাগে ৩১ হাজার ২১২টি মসজিদ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিসংখ্যানে আরও দেখা যায়, সিলেট বিভাগে বর্তমানে মসজিদের সংখ্যা ২২ হাজার ৬টি, যা দেশের আট বিভাগের মধ্যে সর্বনিম্ন।

বিভাগভিত্তিক এই হিসাব অনুযায়ী, দেশের মোট মসজিদের প্রায় এক-পঞ্চমাংশই ঢাকা বিভাগে অবস্থিত। এছাড়া মসজিদের সংখ্যার দিক থেকে চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় অবস্থানে রয়েছে। অপরদিকে সর্বনিম্ন সংখ্যক মসজিদ নিয়ে তালিকার শেষ অবস্থানে রয়েছে সিলেট বিভাগ।

ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ নিয়মিতভাবে দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর তথ্য সংরক্ষণ ও হালনাগাদ করে থাকে। সর্বশেষ এই পরিসংখ্যানের মাধ্যমে দেশের বিভিন্ন বিভাগে মসজিদের বিস্তৃতি ও অবস্থান সম্পর্কে একটি সামগ্রিক চিত্র উঠে এসেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD