Logo

টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার লাখো মানুষ পানিবন্দি

profile picture
উপজেলা প্রতিনিধি
কবিরহাট, নোয়াখালী
৯ জুলাই, ২০২৬, ১১:৩৯
টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার লাখো মানুষ পানিবন্দি
ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চারদিকে মেঘনা নদী। এর মধ্যে কয়েকদিন যাবত টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে লাখো মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৯ জুলাই) সকালে বুড়িরচর বড়দেইল ৬ নম্বর ওয়ার্ডে সরেজমিনে গেলে ভোগান্তিতে পড়া মানুষের সঙ্গে কথা হয়। দেখা যায়, মানুষের চরম দুর্ভোগ।

মোঃ শেখ ফরিদ নামে এক ব্যক্তি বলেন, টানা বৃষ্টির কারণে আজ কয়েকদিন ধরে পানিবন্দি হয়ে পড়েছি। কামকাজ নেই। সরকার সাহায্য-সহযোগিতা না করলে খাব কী? আমরা সরকারের পক্ষ থেকে সাহায্য চাই।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজিজ মহাজন (৪৫) নামে এক সমাজসচেতন ব্যক্তি বলেন, সাধারণ মানুষ অনেক কষ্টে আছে। নতুন সরকারের উচিত হাতিয়ার মানুষকে সাহায্য-সহযোগিতা করা। এখনও এলাকার একজন মানুষও সাহায্য-সহযোগিতা পাননি।

এদিকে ইউনুছ নামে এক গাছি বলেন, আজ কয়েকদিন কোনো কামকাজ নেই। অনেক অভাবে আছি। এদিকে সরকারের কাছ থেকে কোনো সাহায্য-সহযোগিতা পাইনি। আমরা সরকারের সহযোগিতা চাই।

ভোগান্তিতে পড়া সেলিমা আক্তার বলেন, পানিবন্দি ঘরে থাকতে পারি না। আমাদের সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

এদিকে নদী উত্তাল থাকায় এবং নৌ চলাচল ব্যাহত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। হাতিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় উপজেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার বৈরী পরিস্থিতির কারণে হাতিয়া-চেয়ারম্যানঘাট রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পণ্যবাহী শত শত যানবাহন ও কাঁচামাল আটকা পড়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এছাড়া নিঝুম দ্বীপে আমন ধানের বীজতলা ২ থেকে ৩ ফুট পানির নিচে তলিয়ে গেছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল ইকবাল জানান, পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং দুর্বল বেড়িবাঁধগুলোতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করার চেষ্টা চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD