Logo

১৭ বছর ইমামতির পর ফুল ছিটিয়ে রাজকীয় বিদায় পেলেন ইমাম

profile picture
উপজেলা প্রতিনিধি
কবিরহাট, নোয়াখালী
১৪ আগস্ট, ২০২৬, ২০:১৬
১৭ বছর ইমামতির পর ফুল ছিটিয়ে রাজকীয় বিদায় পেলেন ইমাম
ছবি: প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলার লেদু কোম্পানিরহাট বাজার জামে মসজিদের দীর্ঘদিনের খতিব ও ইমাম মাওলানা শাহাদাত হোসাইনের বিদায় উপলক্ষে ব্যতিক্রমী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর দ্বীনি সেবা শেষে তাঁর বিদায়কে স্মরণীয় করে রাখতে মসজিদ কমিটি, বাজার ব্যবসায়ী ও স্থানীয় যুব সমাজ এ আয়োজন করে।

বিজ্ঞাপন

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও ব্যবসায়ীরা তাঁর দীর্ঘদিনের খেদমতের স্মৃতিচারণ করেন। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। সমাজে ইসলামি ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা ও দ্বীনের সঠিক বার্তা পৌঁছে দিতে তাঁর অবদানের কথা তুলে ধরেন তারা।

পরে মাওলানা শাহাদাত হোসাইনের হাতে মসজিদ কমিটি, যুব সমাজ ও স্থানীয়দের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে তাঁকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়। এ সময় স্থানীয় যুবক ও মুসল্লিরা পুরো পথজুড়ে ফুল ছিটিয়ে প্রিয় ইমামকে বিদায়ী শুভেচ্ছা জানান।

পরে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD