দোহারে ‘ক্লাউড বাইট রুফটপ’ রেস্টুরেন্টের যাত্রা শুরু

ঢাকার দোহার উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ক্লাউড বাইট রুফটপ রেস্টুরেন্ট’। শুক্রবার (১৪ আগস্ট) জয়পাড়া বাজারের বরকত প্লাজার অষ্টম তলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী। এ সময় ভবন মালিক বরকত উল্লাহসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রেস্টুরেন্টটির কর্ণধার সবুজ শিকদার বলেন, দোহারবাসীর জন্য মানসম্মত খাবার, মনোরম পরিবেশ ও আধুনিক সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। স্থানীয় মানুষের চাহিদা ও পছন্দকে বিবেচনায় নিয়ে রেস্টুরেন্টটি সাজানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, গ্রাহকদের মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে খাবারের মান ও সেবার পরিধি আরও উন্নত করা হবে। খাবারের পাশাপাশি পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর উপযোগী পরিবেশ তৈরির বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।
উদ্বোধন উপলক্ষে অতিথিদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা রেস্টুরেন্টটির আধুনিক সাজসজ্জা ও পরিবেশের প্রশংসা করেন।
স্থানীয়রা জানান, দোহারে নতুন এই রুফটপ রেস্টুরেন্ট চালু হওয়ায় খাবারের পাশাপাশি অবসর সময় কাটানোর জন্য বাসিন্দাদের সামনে আরও একটি নতুন স্থান তৈরি হলো। তারা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন।








