Logo

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে অবরোধ, অবশেষে মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১৫
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে অবরোধ, অবশেষে মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

বিজ্ঞাপন

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের হিসাবে, একপর্যায়ে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানবাহনের সারি দেখা যায়।

সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে অবস্থান নেন। এ সময় তারা ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হত্যার বিচার দাবি করেন।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার বিচার এবং জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ১৩ বছরের অপ্রতিমকে হত্যার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তারা সন্তুষ্ট নন। তাদের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার বিষয়ে দ্রুত ও স্পষ্ট তথ্য প্রকাশ করতে হবে। দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

অবরোধের কারণে দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও চালকদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়। শিক্ষার্থীরা সরে যাওয়ার পর যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, শিক্ষার্থীরা বিক্ষোভ শেষে মহাসড়ক ছেড়ে চলে গেছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিক্ষোভ শেষ হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান এবং কোটবাড়ির বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর অপ্রতিম আর বাড়িতে ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় তুহিন (১৯) নামে একজনকে পুলিশ এবং আনাস নামে আরও একজনকে আটক করা হয়েছে। আইফোন নেওয়ার উদ্দেশ্যে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ঘটনার বিস্তারিত জানাতে রোববার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে কুমিল্লা জেলা পুলিশ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD