Logo

বরিশালে চার হাজার পিস ইয়াবাসহ ২ ভাই আটক

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:২৫
বরিশালে চার হাজার পিস ইয়াবাসহ ২ ভাই আটক
ছবি প্রতিনিধি।

চার হাজার পিস ইয়াবাসহ বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড থেকে দুই ভাইকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে। এরপূর্বে শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলো-মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ছিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে মো. পারভেজ হোসেন তুহিন (৩১) ও তার আপন ভাই তামিম হোসেন (২৮)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোহাম্মদ শামুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম, এসআই আল হেলাল, এসআই হানিফ মোল্লা, এএসআই রফিকুল ইসলামসহ তাদের সঙ্গীয় ফোর্স গৌরনদী বাসস্ট্যান্ডস্থ বন্দর সড়কের সামনে থেকে ইয়াবা পাচারের অভিযোগে দুই ভাইকে আটক করেন। এসময় তাদের শরীর তল্লাশী চালিয়ে দুই ভাইয়ের কাছ থেকে সর্বমোট চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি সূত্রে জানা গেছে, আটক পারভেজ হোসেন তুহিনের বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আটক দুইভাইকে আসামি দেখিয়ে রবিবার (২০ সেপ্টেম্বর) আদালতে সোর্পদ করা হবে।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD