Logo

বেতন বাড়ানোর দাবিতে সড়কে শ্রমিক, টিয়ারশেল নিক্ষেপে ছত্রভঙ্গ

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৭ নভেম্বর, ২০২৬, ১১:৩২
বেতন বাড়ানোর দাবিতে সড়কে শ্রমিক, টিয়ারশেল নিক্ষেপে ছত্রভঙ্গ
ছবি: সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। মঙ্গলবার সকালে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। বেতন বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেন। প্রায় এক ঘণ্টা পর মহাসড়ক দুটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে শ্রমিকেরা বাসা থেকে বের হয়ে নিজ নিজ কারখানায় গেলেও কাজে যোগ দেননি। তারা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন। পরে ভোগড়া, চৌরাস্তা ও তিনসড়ক এলাকার কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে এখন পর্যন্ত ৩৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে হাজারো শ্রমিকের কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বেতন বৃদ্ধির দাবি এবং কারখানা বন্ধের সিদ্ধান্তকে ঘিরে পুরো শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি ও ৭ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য।

বিজ্ঞাপন

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বেশ কয়েকটি কারখানা ছুটি দেয়া হয়েছে। কিছু জায়গায় শ্রমিকরা মহাসড়কে নেমেছে। তাদেরকে বুঝিয়ে সরানোর চেষ্টা চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD