Logo

বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে ইসরায়েলি গুলিতে প্রাণ গেল তরুণের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই, ২০২৬, ১২:৩১
বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে ইসরায়েলি গুলিতে প্রাণ গেল তরুণের
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর আবারও শিরোপা জিতেছে স্পেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীদের মতো গাজা ও ফিলিস্তিনের অনেক মানুষও স্পেনের এই সাফল্য উদযাপনের অপেক্ষায় ছিলেন। তবে সেই আনন্দের মধ্যেই পশ্চিম তীরে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা।

বিজ্ঞাপন

ফাইনাল ম্যাচ দেখার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রবিবার (স্থানীয় সময়) অধিকৃত পশ্চিম তীরের দেইর জারির শহরে এ ঘটনা ঘটে। দাবি করা হচ্ছে, ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল চলাকালীন সময় ওই তরুণ গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম, বয়স বা অন্যান্য পরিচয় প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি অভিযান চলার সময় গুলিবিদ্ধ হন ওই তরুণ। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর দেইর জারির এবং আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পাশাপাশি ক্ষোভও দেখা দেয়। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

দীর্ঘদিন ধরেই অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ও ইসরায়েলি বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সামরিক অভিযান, নিরাপত্তা তৎপরতা এবং বিক্ষোভকে কেন্দ্র করে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। মানবাধিকার সংগঠনগুলো বারবার বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে এলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিশ্বের কোটি কোটি দর্শক যখন ২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ উপভোগে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময় এই প্রাণহানির ঘটনা সংঘটিত হয়। ফলে ফুটবল উৎসবের আবহের মধ্যেও পশ্চিম তীরের চলমান সংঘাত ও মানবিক সংকট আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছে।

পর্যবেক্ষকদের মতে, বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসরের উচ্ছ্বাসের মধ্যেও পশ্চিম তীরের এই ঘটনা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতির নাজুক বাস্তবতাকে আরও একবার সামনে নিয়ে এসেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD