ইরানের কেশম দ্বীপে ৯০০ কেজির বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র

দক্ষিণ ইরানের কেশম দ্বীপে একটি বেসামরিক ভবনে বড় ধরনের বোমা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী—এমন দাবি করা হয়েছে। হামলায় একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে কেশম দ্বীপের ওই এলাকায় হামলা চালানো হয়। ইরানি কর্মকর্তাদের দাবি, হামলায় বাড়িটির মালিক দম্পতি ও তাদের দুই বছরের সন্তান নিহত হয়েছেন। তবে পরিবারের আরও দুই সন্তান প্রাণে বেঁচে গেছে।
হামলার পর আশপাশের প্রায় ২০টি পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়েছে বলেও ইরানি কর্মকর্তারা জানিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রতিবেদনটির তথ্য অনুযায়ী, হামলার স্থান থেকে পাওয়া ভিডিও, বিভিন্ন ফুটেজ ও স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বিস্ফোরণের ব্যাপকতা সম্পর্কে ধারণা করা হয়েছে। গর্তের আকৃতি ও ধ্বংসাবশেষ দেখে ধারণা করা হচ্ছে, সেখানে প্রায় ২ হাজার পাউন্ড বা ৯০০ কেজি ওজনের একটি বোমা ব্যবহার করা হয়ে থাকতে পারে।
অস্ত্র বিশেষজ্ঞরা ঘটনাস্থলের গর্তের আকার এবং ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ পর্যালোচনা করে ধারণা করেছেন, হামলায় মার্ক-৮৪ ধরনের বোমা ব্যবহার করা হয়ে থাকতে পারে। এটি মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত বড় ধরনের প্রচলিত বোমাগুলোর একটি।
হামলার সময় ও স্থান বিশ্লেষণ করেও এটি মার্কিন সামরিক অভিযানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার ইরানে চালানো হামলার পরিধি আগের রাতের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল। তিনি ওই অভিযানকে ব্যাপক ও বিস্তৃত হিসেবে বর্ণনা করেছেন।
বিজ্ঞাপন
এদিকে হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িটির আশপাশে কোনো সামরিক স্থাপনা ছিল না বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। হামলার পর ইরানও সেখানে কোনো সামরিক সদস্য নিহত হওয়ার তথ্য প্রকাশ করেনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে বিস্ফোরণের ভয়াবহতার চিত্রও উঠে এসেছে। ভিডিও বিশ্লেষণে দেখা যায়, বিস্ফোরণের কেন্দ্রস্থল থেকে ধ্বংসাবশেষ ২০০ ফুটেরও বেশি দূরে ছিটকে পড়েছে।
বিজ্ঞাপন
বেসামরিক মানুষের হতাহতের অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটির মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, তারা এ ধরনের প্রতিবেদন সম্পর্কে অবগত এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তবে হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল কিংবা বেসামরিক মানুষকে নিরাপদ রাখতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল—এসব বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
সূত্র: নিউইয়র্ক টাইমস








