শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে প্রচলিত আইন অনুযায়ী আত্মসমর্পণ করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
বিজ্ঞাপন
সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রুমিন ফারহানা বলেন, আইনের দৃষ্টিতে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে দেশে ফিরে তাকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে হবে, প্রয়োজন হলে জামিনের আবেদন করতে হবে এবং ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে প্রত্যেক নাগরিকের মতো সাবেক প্রধানমন্ত্রীকেও বিদ্যমান আইন ও বিচারিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
এ সময় বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা গঠন প্রসঙ্গেও নিজের মতামত তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক রাষ্ট্রে ছায়া মন্ত্রিসভা একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক চর্চা। বাংলাদেশেও এমন উদ্যোগ গ্রহণ করা হলে সেটিকে ইতিবাচকভাবেই দেখা উচিত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তার ভাষ্য, একটি কার্যকর ছায়া মন্ত্রিসভা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কর্মকাণ্ড নিয়মিত পর্যবেক্ষণ করতে পারে, সরকারের নীতি ও সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনা করতে পারে এবং রাষ্ট্র পরিচালনায় উন্নয়নের লক্ষ্যে বাস্তবভিত্তিক পরামর্শ দিতে পারে। এতে গণতান্ত্রিক জবাবদিহি ও রাজনৈতিক সংস্কৃতি আরও শক্তিশালী হবে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং তার সমর্থকরাও উপস্থিত ছিলেন।








