Logo

১৪১ রানও তাড়া করতে পারল না বাংলাদেশ, জিম্বাবুয়ের কাছে হার

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৬ জুলাই, ২০২৬, ২০:৪০
১৪১ রানও তাড়া করতে পারল না বাংলাদেশ, জিম্বাবুয়ের কাছে হার
ছবি: সংগৃহীত

মাত্র ১৪২ রানের সহজ লক্ষ্য। হাতে ছিল পুরো ৫০ ওভার। কিন্তু সেই লক্ষ্যও স্পর্শ করতে পারল না বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে ২৫ রানের হতাশাজনক হারে সিরিজ শুরু করেছে টাইগাররা। ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩৩.১ ওভারে ১১৬ রানেই গুটিয়ে যায় পুরো দল।

বিজ্ঞাপন

শুরুর ধাক্কা আসে ইনিংসের দ্বিতীয় ওভারেই। বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে নিউম্যান নিয়ামুরির দারুণ ক্যাচে ফেরেন তামিম। ৮ বলে করেন ৬ রান। পরের ওভারেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে বেন কারানের হাতে ক্যাচ দেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর আরেক ওভারে আউট হন সৌম্য সরকার। রিচার্ড এনগারাভার শর্ট ডেলিভারিতে কাট করতে গিয়ে ডিপ থার্ডে ক্যাচ দেন তিনি। তার ব্যাট থেকে আসে ৬ রান। মাত্র ১৮ রানে ৩ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে বাংলাদেশ।

বিজ্ঞাপন

এই অবস্থায় তাওহীদ হৃদয় ও নুরুল হাসান সোহান কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। দুজন মিলে ৮৮ বলে ৪৯ রানের জুটি গড়লেও দলকে জয়ের পথে নিতে পারেননি। দলীয় ৬৬ রানে নিউম্যান নিয়ামুরির বলে ডিপ থার্ডে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। ৫৮ বলে ২৫ রান করেন তিনি।

হৃদয়ের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি মোসাদ্দেক হোসেন সৈকত। অফ স্টাম্পের বাইরের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ৩ রান করে ফেরেন তিনি।

পরের দিকে মেহেদী হাসান মিরাজ ১০, রিশাদ হোসেন ৩ এবং তাসকিন আহমেদ ৫ রান করে আউট হলে বাংলাদেশের ইনিংস দ্রুত গুটিয়ে যায়। নুরুল হাসান সোহানের লড়াইও দলকে পরাজয় এড়াতে পারেনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে বাংলাদেশের পেসারদের দাপটে জিম্বাবুয়ে ১৪১ রানে অলআউট হলেও সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় টাইগার ব্যাটাররা। ফলে সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও ২৫ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD