ফুলবাড়ীয়া ভূমি অফিসে রাজস্ব আদায় প্রায় ৩ কোটি টাকা

স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবার মাধ্যমে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা ভূমি অফিস ২০২৫–২০২৬ অর্থবছরে সরকারি রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
বিজ্ঞাপন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ারের নেতৃত্বে ভূমি অফিসে সেবার গতি ও মান বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমেছে এবং রাজস্ব আদায়েও এসেছে ইতিবাচক অগ্রগতি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪–২০২৫ অর্থবছরের তুলনায় ২০২৫–২০২৬ অর্থবছরে ১ কোটি ১১ লাখ ৮০ হাজার ২৬৫ টাকা বেশি সরকারি রাজস্ব আদায় হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরে বিভিন্ন খাত থেকে মোট ২ কোটি ৮৪ লাখ ৯৩ হাজার ৪২৮ টাকা সরকারি রাজস্ব আদায় হয়েছে।
বিজ্ঞাপন
এর মধ্যে ভূমি উন্নয়ন কর থেকে আদায় হয়েছে ১ কোটি ৫৫ লাখ ২৬ হাজার ১২১ টাকা, অনলাইনে নামজারি ও রেকর্ড সংশোধন ফি থেকে ১ কোটি ২ লাখ ৪৪ হাজার ৮০ টাকা, চান্দিনা ভিটি নবায়ন বাবদ ৬ লাখ ৫০ হাজার ৬৮০ টাকা এবং ভিপি লিজ কেস নবায়ন বাবদ ২০ লাখ ৭২ হাজার ৫৪৭ টাকা।
বিজ্ঞাপন
ভূমি অফিসে সেবা নিতে আসা শফিকুল ইসলাম বলেন, ফুলবাড়ীয়া ভূমি অফিসে কোনো ধরনের হয়রানি নেই। কোনো কাজ নিয়ে দিনের পর দিন ঘুরতে হয় না। নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় সেবা পাওয়া যায়। কর্মকর্তা-কর্মচারীরাও আন্তরিকভাবে সেবা দেন।
ফুলবাড়ীয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার বলেন, সরকারি রাজস্ব আদায়ে যথাযথ কর্মপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সেবাপ্রত্যাশীদের স্বচ্ছ, নির্ভুল ও সময়মতো সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। জনগণ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। ভবিষ্যতেও জনবান্ধব ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।








