আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
১৮ অক্টোবর, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, পূবাইলে জনতার হাতে আটক স্বামী
গাজীপুর মহানগরীর পূবাইলে আপন ভাগ্নীর মেয়ে নাতনীকে বিয়ে করার চার বছর পর স্ত্রী হাসনা আক্তারকে (১৭) ধারালো ছুরি দিয়ে গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রফিকুল ইসলাম (২৮)-এর বিরুদ্ধে।
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
দীর্ঘ তিন বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের পর অবশেষে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার খবর নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী। এতে তার দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে বলে জানা গেছে।
সাংগঠনিক পুনর্গঠনে ৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত করল এনসিপি
সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে দেশের সাতটি জেলা ও দুটি মহানগর কমিটি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী সাত দিনের মধ্যে এসব কমিটি পুনর্গঠনের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দিয়েছে দলটি।
ট্রাম্পের আপত্তি উপেক্ষা করে রাশিয়ার তেল টার্মিনালে হামলা ইউক্রেনের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তির মধ্যেই রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার (১৭ অক্টোবর) রাত থেকে রোববার ভোর পর্যন্ত চালানো এ হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ একটি তেল টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের নাম এবিজি স্পোর্টস সিটি
দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের অন্যতম সংকট ছিল আধুনিক অবকাঠামোর অভাব। আন্তর্জাতিক মানের মাঠ, উন্নত প্রশিক্ষণসুবিধা, খেলোয়াড়দের জন্য জিম ও পুনর্বাসনব্যবস্থা—সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ ক্রীড়া পরিবেশ গড়ে তোলার উদ্যোগও ছিল সীমিত।
সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে প্রধান শিক্ষকের মৃত্যু, আসামির জামিন
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় করা মামলার এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিন পাওয়া আসামির নাম মো. রাকিব হোসেন (২৪)।
ঢাকার রাজপথে ঘোড়ার গাড়ি, ঐতিহ্য রক্ষায় প্রয়োজন প্রণোদনা
রাজধানীর ব্যস্ত সড়কে বাস, অটোরিকশা, রিকশা ও ব্যক্তিগত গাড়ির ভিড়ে এখনো চোখে পড়ে ঘোড়ার গাড়ি। আধুনিক যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলতে না পারলেও পুরান ঢাকার সদরঘাট থেকে গুলিস্তানমুখী সড়কে টিকে আছে ঐতিহ্যবাহী এই বাহন। স্থানীয়ভাবে টমটম নামে পরিচিত ঘোড়ার গাড়ি এখন আর শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং অতীতের স্মৃতি, শখ ও ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে।
































































































